1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ নিহত ৮

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন।

বুধবার (৬ আগস্ট) ঘানার রাষ্ট্রপতি জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ এই খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন— দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা ও রাষ্ট্রপতি মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার বিমান বাহিনীর তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

উল্লেখ্য, রাষ্ট্রপতি জন মাহামা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি একদিনের জন্য তার সমস্ত সরকারি কার্যক্রম স্থগিত করেছেন ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।
খবর, আলজাজিরার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com