1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

বিশ্বম্ভরপুরে শওকতের সমর্থনে নারী সমাবেশে নারীদের ঢল

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মোহাম্মদ শওকতকে সমর্থন জানিয়ে সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ববিতা আক্তার এবং সঞ্চালনা করেন যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মীরা অংশ নেন, শওকত ভাই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সমাবেশ স্থল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মোহাম্মদ শওকত। এছাড়াও বক্তব্য রাখেন ববিতা আক্তার, হালেমা বেগম, জাকির হোসেন, আ. হালিম, ইজাজুল হক নাছিম ও আবদুল্লাহ আল নোমান।

 

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক শওকত গেল বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথে লড়েছেন। চার আগস্টেও তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা সময় গ্রেপ্তার ও নির্যাতিত হলেও কখনো রাজপথ ছাড়েন নি। দলের প্রতি তাঁর ত্যাগ ও শ্রমের মূল্যায়ন হবে বলে আশা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com