1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

জামালগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ কারাগারে

  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :
জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে কারাগারে পাঠিয়েছেন সুনামগঞ্জ আদালত।

সোমবার দিবাগত রাত দুইটায় জামালগঞ্জের সাচনা বাজারের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বললেন, গেল ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত সম্পৃক্ত আসামী এবং এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলার সিআইডির চার্জশীটভুক্ত আসামী আছেন ইকবাল আল আজাদ।

তিনি আরো জানান, ইকবাল আল আজাদকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com