1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

৭দফার দাবীতে সুনামগঞ্জে সওজ কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন সহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর উপদেষ্টা সুদীপ্ত চন্দ্র দাস, সভাপতি মো: মশিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবির সহ সকল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সদস্যবৃন্দ।

সাত দফা দাবির মধ্যে রয়েছে,

১/ ২৭ ও ৭ মামলায় অন্তভূক্ত শ্রমিক কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।

২/ সওজ এর সকল মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের “৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান ” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রধান করতে হবে।

৩/ সওজ এর সকল মাস্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনয়ন করতে হবে।

৪/ ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্হায়ীকরণ সহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে হবে।

৫/ সওজ এর কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা /২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।

৬/ সওজ এর কর্মরত মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে।=

৭/ সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com