1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

জনগণের ঐক্যই গণতন্ত্রকে সুসংহত করবে: আনিসুল হক

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন, এ দেশের জনগণের ঐক্যই গণতন্ত্রকে সুসংহত করবে।

 

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচন অতিসন্নিকটে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে সৃষ্ট গণজোয়ারকে রক্ষা করতে হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এজন্য আমাদের প্রত্যেককে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। দারিদ্র্য, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

রবিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া বাজার ও লাকমা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরতে হবে।

এ সময় তাহিরপুর উপজেলাসহ স্থানীয় বিএনপি, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com