1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

​একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলা পরিষদে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় দাপ্তরিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে চরম স্থবিরতা বিরাজ করছে। অভিভাবকশূন্য এই প্রতিষ্ঠানে থমকে আছে জনসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চাকা। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সময়ে প্রশাসক নিয়োগের প্রক্রিয়ায় রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলা পরিষদের সম্ভাব্য প্রশাসক হিসেবে তৃণমূলের আলোচনায় রয়েছেন সাবেক তুখোড় ছাত্র নেতা, জেলা বিএনপির সিনিয়র নেতা মো. রেজাউল হক। ​সরেজমিনে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, নিয়মিত জনপ্রতিনিধি না থাকায় দাপ্তরিক কাজ ও ফাইলবন্দি হয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প। সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, একটি গতিশীল নেতৃত্ব ছাড়া এই স্থবিরতা কাটানো সম্ভব নয়।
​এমন পরিস্থিতিতে নতুন প্রশাসক নিয়োগের তোড়জোড় শুরু হলে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে আসেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো: রেজাউল হক। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সবসময় সক্রিয় থাকা এই নেতা বারবার জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তার ক্লিন ইমেজ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের অচলাবস্থা কাটানো সম্ভব বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবীদরা।
​এ বিষয়ে মোহাম্মদ রেজাউল হক বলেন, “দল যদি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা বিবেচনা করে আমাকে এই দায়িত্ব দেয়, তবে আমি সুনামগঞ্জ জেলা পরিষদকে একটি দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার মূল লক্ষ্য।” ​তৃণমূলের কর্মীরা মনে করছেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বকে গুরুত্ব দিলে একদিকে যেমন দলের প্রতি নেতাকর্মীদের আস্থা বাড়বে, অন্যদিকে ঝিমিয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সুনামগঞ্জ জেলা পরিষদের এই গুরুত্বপূর্ণ পদে কাকে বেছে নেয় দলের হাই – কমান্ড।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com