1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে:  আনিসুল হক

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রাপ্ত এমপি প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, আলহাজ্ব আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এক জীববৈচিত্র্যের ভাণ্ডার। এই হাওরের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে হাওরপারের মানুষের জীবন ও জীবিকা। তেমনিভাবে হাওরাঞ্চল ও দেশের মিটাপানির মাছ, পাখি ও জলজ প্রাণী-উদ্ভিদের অন্যতম অভয়াশ্রম এটি। তবে এখন হাওরটির জীববৈচিত্র চরম সংকটে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি খুবই অশনি সংকেত। জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং হাওরটির জীববৈচিত্র রক্ষা ও পুনরুদ্ধারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি টাঙ্গুয়ার হাওরের হারানো পরিবেশ ও প্রকৃতিকে পূর্বের রূপে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আনিসুল হক বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস করে টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। হাওরপারের নারী ও পুরুষদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষতা উন্নয়ন করা হবে। তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে কাজ করবে বিএনপি।

 

তিনি আরও বলেন, হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন এবং জীববৈচিত্র্য সবকিছুর সাথেই মানুষের ভালোভাবে বেঁচে থাকা জড়িত। হাওরের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার করাে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের সিনিয়র সিটিজেনের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডেও মাধ্যমে তাঁরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাওরপাড়ের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com