1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুরমা নদীতে ফেরি চালুর জোর দাবি: জামালগঞ্জ-সাচনা বাজারে লাখো মানুষের চরম দুর্ভোগ!

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

​একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুরমা নদীর জামালগঞ্জ-সাচনা বাজার পারাপারে খেয়া নৌকার পরিবর্তে ফেরি চালুর জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্র-জনতা, ব্যবসায়ী এবং সুধীমহল। পাক-আমল থেকে শুরু করে অদ্যাবধি এই গুরুত্বপূর্ণ পয়েন্টে খেয়া নৌকাই একমাত্র ভরসা হওয়ায় এই অঞ্চলের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগ এখন চরমে।​ খেয়াঘাটটি কেবল স্থানীয়দের নয়, ধর্মপাশা-সহ বিভিন্ন এলাকার লাখো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু ছোট যানবাহন পারাপারের কোনো সুব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ
তীব্র আকার ধারণ করেছে।​বর্তমানে স্থানীয় ছাত্র-ছাত্রী, সাধারণ জনতা ও ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ছোট নৌযানে নদী পারাপার হচ্ছেন।​বিশেষ করে জরুরি চিকিৎসা বা পণ্য পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়, যা এলাকার অর্থনৈতিক গতিকে বাধাগ্রস্ত করছে। ​জামালগঞ্জ ইউএনও মুশফিকীন নূর গুরুত্বের সাথে বলেন, “জেলা প্রশাসক মহোদয় জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। ফেরি চালু হলে শুধুমাত্র যানবাহন নয়, সাধারণ জনগণও ব্যাপকভাবে উপকৃত হবেন এবং এলাকার অর্থনৈতিক গতিকে বাড়িয়ে দেবে।​তিনি আরও উল্লেখ করেন যে, সাচনা-জামালগঞ্জ সুরমা নদীর উপর একটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা আছে, তবে ব্রীজ নির্মাণ একটি সময়সাপেক্ষ ব্যাপার। ​জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নদী পারাপারের ক্ষেত্রে বিশেষ করে ছাত্র-ছাত্রী ও রোগীদের যে চরম ভোগান্তি হয়, তা সত্যিই দুঃখজনক। একটি ফেরি চালু হলে একদিকে যেমন যানজট কমবে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত পারাপারের ব্যবস্থা নিশ্চিত হবে।”
​শফিকুল ইসলাম (স্থানীয় ব্যবসায়ী) তার চরম ভোগান্তির কথা তুলে ধরে বলেন, “মালামাল আনা-নেওয়ার কী যে কষ্ট, তা বলে বোঝানো যাবে না। ফেরি চালু হলে আমাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সময়ও বাঁচবে। ​নাজমা বেগম (স্কুল শিক্ষার্থী) বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে কলেজে যেতে হয়। সকালে নৌকায় এত ভিড় থাকে যে শ্বাস নেওয়াও মুশকিল। আমাদের মতো ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ও দ্রুত পারাপারের জন্য ফেরি অতি জরুরি।”​তৌহিদ চৌধুরী প্রদীপ (গণমাধ্যম কর্মী) সরকারের কাছে দ্রুত ফেরি চালুর জোর দাবি জানান।​লাখো মানুষের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিটি দ্রুত সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসক সহ সরকারের উচ্চ মহলে পৌঁছাবে এবং তাদের দীর্ঘদিনের চরম দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয়রা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com