1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জ সদরে আবুল মুনসুর শওকতের সমর্থনে উঠান বৈঠক

  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন এর
লক্ষ্যে সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আবুল মুনসুর মোহাম্মদ শওগত এর সমর্থনে শনিবার ৮ নভেম্বর বিকেলে সদর উপজেলা গৌরারং ইউনিয়ন এর সোনাপুর লালপুর বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গৌরারং বিএনপির স্থানীয় নেতা আবু সাঈদ এর সভাপতিত্বে যুবদল নেতা ফারুক আহমেদ এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জননেতা আবুল মুনসুর মোহাম্মদ শওগত। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আল আমিন, আমিরুল ইসলাম, নিজাম উদ্দিন, আনোয়ার মিয়া সহ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠক প্রধান অতিথি শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ -৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ -৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com