1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে বেসরকারি কোম্পানিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মস্থলে বাধা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

একে মিলন ​সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান ‘সাআইদৌলা প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেড’-এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে প্রবেশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে (২১ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের ভেতরে এই কর্মসূচি পালন করেন সাধারণ কর্মচারীরা।
গত ৯ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের কয়েকজন সুপারভাইজার ও শ্রমিকের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করে দেয় এবং কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। এতে ফ্লোরে থাকা প্রায় ৪-৫ টন মাছ নষ্ট হয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৮-৯ লক্ষ টাকা। এছাড়া রপ্তানিযোগ্য একটি কন্টেইনার যথাসময়ে পাঠানো সম্ভব হয়নি, যা বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তারা নারী শ্রমিকদের মারধর, লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে। অথচ কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে সুনামের সাথে মাছ রপ্তানি করে বছরে প্রায় ২৫-৩০ কোটি টাকা রেমিট্যান্স আয় করছে এবং শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান করে আসছে। এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com