একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে পৌর শহর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।রবিবার (১৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাসেল আহমেদ (৩৯), পিতাঃ গুল চাঁন আহমেদ সাং-মধ্য আরফিননগর এহেসানুল হক সাতার (২৫), পিতা:- মুমিনুল হক আরফিননগর সুনামগঞ্জ দীপ চন্দ্র দাস (২২), পিতাঃ রাম ধন দাস সাং-পশ্চিম নতুন পাড়া সুনামগঞ্জ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, চলমান মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে‘আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply