1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্ণেল একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সহ বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন স্বাগত বক্তব্যে ১৯৫২,১৯৭১ ও গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। সম্মেলনে উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com