প্রিয় এলাকাবাসী,
শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি আপনাদের সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
মা দুর্গা আমাদের সকলের জীবন থেকে অন্ধকার দূর করে আলো, শান্তি, এবং সমৃদ্ধি বয়ে আনুন— এই কামনা করি। এই উৎসব শুধু একটি পূজা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সর্বজনীন মিলন ও সম্প্রীতির প্রতীক। এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে আনন্দের ভাগীদার হই, যা আমাদের অঞ্চলের ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।
আমি আশা করি, এই উৎসবের দিনগুলো আপনারা সকলে পরিবার-পরিজন এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দে ও নিরাপদে কাটাবেন। সবার মঙ্গলের জন্য আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি এবং আপনাদের পাশে থেকে যেন সবসময় আপনাদের সেবা করার সুযোগ পাই।
সবাইকে আবারও জানাই শুভ দুর্গা পূজা এবং শারদীয় অভিনন্দন।
শুভেচ্ছান্তে
আনিসুল হক
এমপি প্রার্থী : বিএনপির মনোনয়ন প্রত্যাশী
সুনামগঞ্জ ১ সংসদীয় এলাকা।
সাবেক চেয়ারম্যান : তাহিরপুর উপজেলা
আহবায়ক : সুনামগঞ্জ জেলা ও (সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) জাতীয়তাবাদী কৃষক দল।
Leave a Reply