1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

বাদাঘাট বাজারে ধানের শীষের প্রার্থী আনিসুলের সমর্থনে পথসভা আনন্দ মিছিল

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রাপ্ত প্রার্থী, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও জাতীয়বাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে বাদাঘাট বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত স্লোগানে স্লোগানে পুরো বাদাঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় বক্তারা বলেন, দেশে চলমান দুঃশাসন, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষকে বিজয়ী করা সময়ের দাবি। সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়ন, কৃষকের জীবনমান উন্নয়ন এবং হাওর অঞ্চলের বঞ্চিত মানুষের ভাগ্য বদলে দিতে জননেতা আনিসুল হকই যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ, বিএনপি নেতা হাবিবুর রহমান সংগ্রাম, ওমর গণি, আমির শাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com