1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

তাহিরপুর থানায় মিথ্যা অভিযোগ করায় মুচলেকা দিয়ে ছাড় পেলেন হিরা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৭৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সালিস বিচারে ক্ষমা চাওয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এক চুরাই কয়লা ব্যবসায়ীকে। উপজেলার তরং গ্রামের চুরাই কয়লা ব্যবসায়ী হিরা মিয়ার ৩০ মেট্রিকটন কয়লা পাটলাই নদী দিয়ে পরিবহনের সময় কয়লায় প্রয়োজনীয় কাগজপত্র চাইলে দেখাতে না পারায় ৩০ মেট্রিকটন কয়লা আটক করে তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির নিয়োজিত সেন্ট্রির লোকজন।

এ ঘটনায় চুরাই কয়লা ব্যবসায়ী হিরা মিয়া তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরের বিরুদ্ধে কয়লা আটক করায় চাঁদাবাজির অভিযোগ এনে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে তাহিরপুর থানার এএসআই আবু মুছা ঘটনাস্থল পরিদর্শন ও তাহিরপুর কয়লা আমদানী কারক সমিতির কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনায় বসলে হিরা মিয়া সভায় নিঃশর্তে ক্ষমা চায় এবং এ ধরনের মিথা অভিযোগ আর কখনো কারো উপর দায়ের করবে না বলে মুচলেকা প্রদান করে। সালিশ বৈঠকের সভাপতিত্ব করেন,তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট কয়লা আমদানী কারক রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির সহ সভাপতি ফরিদ গাজী.কোষাধক্ষ জাহের আলী প্রমূখ। অভিযুক্ত হিরা মিয়া বলেন, আমদানী কারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরের সাথে আমার সামান্য ভূল বুঝাবুঝি হয়েছিল।

রবিবার তা সালিশ বৈঠকে নিস্পত্তি হয়েছে। তাহিরপুর থানার এএসআই আবু মুছা বলেন, তাহিরপুর কয়লা আমদানী কারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় সালিশ বৈঠকে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবে না মর্মে হিরা মিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো ও মুচলেকা নেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট কয়লা আমদানী কারক রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন, একটি অসৎ চক্রের ফাদে পড়ে হিরা মিয়া তাহিরপুর কয়লা আমদানী কারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছিল। সালিশ বৈঠকে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং মুচলেকা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com