1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

তাহিরপুরে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে মানুষের ঢল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :.
সুনামগঞ্জ-১সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, বিপুল সংখ্যক নারী ও সাধারণ মানুষজন অংশ নেন। সভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান।

উঠান বৈঠকে বক্তারা বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনে ইতিবাচক পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ও হাওরাঞ্চলের ইতিবাচক পরিবর্তনে ধানের শীষের মনোনীত প্রাপ্ত আলহাজ্ব আনিসুল হকের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে।

 

বক্তারা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় উন্নয়ন আর বৈষম্য মুক্তির অঙ্গীকার রয়েছে।

 

উঠান বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ আবু রায়হান সেলিম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, শ্রীপুর উপর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com