1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

তাহিরপুরের লাউড়ের ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। কতিপয় অশিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন অপপ্রচার শুরু করেছেন বলে দাবি এলাকার শিক্ষানুরাগী লোকজনের।জানা গেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের ঘাটতি থাকায় আগের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লেখাপড়া মান বৃদ্ধির লক্ষ্যে কজন শিক্ষক নিয়োগ করা হয়। এদের বেতন ভাতা সরকার থেকে দেয়া হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে ২০/৩০ টাকা হারে নিয়ে এসব প্যারা শিক্ষকদের দেয়া হয়। এই টাকা কখনো শিক্ষকদের বেতন ভাতা হিসেবে নেয়া হয় না। কাজেই একটি বিদ্যালয়ের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা আদৌ উচিত হয়নি। উল্লেখ্য বিদ্যালয়ের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থাকায় বিষয়টি গোলাটে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ প্রকাশ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমি এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com