1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমেদ

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে

এম রেজা টুনু সুনামগন্জ থেকে:: জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ড জগন্নাথপুর পৌরসভায় রাজু আহমেদ কে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। চুড়ান্ত প্রার্থী পত্র প্রদান কালে উপস্থিত ছিলেন বগুড়া ৪ এর সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন রসু,সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন। প্রার্থী চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

রাজু আহমেদ বিগত পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। রাজু আহমেদ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুরের বাসিন্দা উস্তার আলীর পুত্র ।এদিকে রাজু আহমেদ বলেন বিগত পৌর নির্বাচনের ন্যায় আবারও দল আমাকে মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ ও তৃণমূলের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌরবাসীর জনগণের কাছে দোয়া , ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com