1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

ঐক্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি কেউ করতে পারবে না : আনিসুল হক

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-১ সংসদীয় আসন (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ‌্যনগর)নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, আমরা যাঁরা তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির ছায়াতলে আছি বলেই জনগণের ভালোবাসায় আছি।গত ১৭ বছর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দলের ছায়াতলে ঐক‌্যবদ্ধ থেকে রাজপথ থেকে পাড়া-মহল্লায় সংগঠিত হয়ে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি। ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। সবাই ঐক‌্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করব। আমরা সবাই ঐক‌্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। বুধবার সন্ধ‌্যায় তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে পথসভা, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আনিসুল আরও বলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা সবচেয়ে বড় নির্বাচনী এলাকা। সম্পদ ও সৌন্দর্য‌্য এটি দেশ সেরা সংসদীয় আসন। কিন্তু উন্নয়নে দেশে থেকে সবচেয়ে পিছিয়ে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আমরা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব।তিনি বলেন, অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শান্তিময় সুনামগঞ্জ-১ গড়তে সবাই ধানের শীষের পক্ষে ঐক‌্যবদ্ধ থাকব।পথসভা গণ সংযোগে তাহিরপুর উপজেলা বিএনপি, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় তারা ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা, হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জীবন-জীবিকা, নিরাপত্তা ও এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com