একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের গৃহবধূ সুমী দাশ চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
রবিবার সকালে শহরের নবীনগর পয়েন্টে আয়োজিত এই নির্বাক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রণজিতা রায়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে সুমীর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শহরের ধোপাখালীতে সুমী দাশের মৃত্যু হয়। এ ঘটনায় সুমীর মা বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামী কিশাল শেখর দাশকে ইতিমধ্যে গ্রেপ্তার করলেও মামলার অন্য আসামিরা এখনো ধরা পড়েনি।
Leave a Reply