একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালি এলাকায় সুমী দাস চৌধুরী (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী কিশাল শেখর দাশকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।
গত বুধবার সন্ধ্যায় ধোপাখালি এলাকায় সুমী দাসের আত্মহত্যার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুমী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। মাত্র ৭ মাস আগে সুনামগঞ্জের কুলেন্দু শেখর দাশের ছেলে কিশালের সাথে তার বিয়ে হয়েছিল।
সুমীর মৃত্যুর পর তার মা বাবলী রানী চৌধুরী বাদী হয়ে জামাতা কিশাল শেখর দাশ এবং তার শ্বশুর-শাশুড়িকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্বামী কিশালকে আটক করে।
পুলিশ জানিয়েছে, মামলার বাকি দুই আসামি (শ্বশুর ও শাশুড়ি) বর্তমানে পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করতে এবং দ্রুত আইনের আওতায় আনতে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গ্রেপ্তারকৃত স্বামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
Leave a Reply