1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে যাত্রী নিরাপত্তায় কঠোর পুলিশ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। এই উদ্যোগের মূল নেতৃত্বে রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনামগঞ্জ সদরের দিরাই পয়েন্ট থেকে ঢাকাগামী প্রতিটি যানবাহন তল্লাশি করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পুলিশি প্রটেকশনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। এতে করে যাত্রীরা পাচ্ছেন বাড়তি নিরাপত্তা ও আস্থার অনুভূতি।

সুনামগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এর নির্দেশনায় জেলার সকল থানা এলাকার মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকায় সরাসরি মাঠে নেমে কার্যক্রম মাঠে থেকে তদারকি করছেন ওসি রতন শেখ, পিপিএম ও টিআই এডমিন মো হানিফ।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো-ওসি রতন শেখ, পিপিএম নিজেই রাতের বেলায় চেকপোস্টে উপস্থিত থেকে ডিউটি পালন করছেন। তাঁর সরাসরি নেতৃত্ব ও তত্ত্বাবধানে যানবাহন তল্লাশি, যাত্রী যাচাই ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা পুলিশি দায়িত্ববোধ ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিষয়ে ওসি রতন শেখ, পিপিএম বলেন,যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সুনামগঞ্জ থেকে ঢাকাগামী প্রতিটি যাত্রী যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য আমরা নিজেরাই মাঠে থেকে কাজ করছি। জনগণের আস্থা ও নিরাপত্তা বজায় রাখাই পুলিশের মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কারণে এই কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। এই মহৎ উদ্যোগে সহযোগিতা করায় পরিবহন সংশ্লিষ্ট সকলকে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com