1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

কামরুল, পাবেল পেলেন বিএনপির মনোনয়ন পত্র সংযুক্তি ২ ধানের শীষ প্রতীক

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির দুই প্রার্থীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চিঠি দেওয়া হয়েছে। দলীয় মহাসচিব দ্বিতীয় পর্যায়ে দলের মনোনীত প্রার্থী ঘোষণার সময় সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করেন। বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরী দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী প্রচারণা করছেন।

রবিবার সন্ধ্যা সাতটায় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের স্বাক্ষর করা আরেকটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই চিঠিতে দলের নেতা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম রয়েছে।

ওই চিঠির বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বললেন, আমার জানা নাই, শুনেছি, সুনামগঞ্জ- দুটি আসনে দলের দুইজনকে সংযুক্তি ২ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেয়া হয়েছে।

এদিকে, রাত নয়টায় সুনামগঞ্জ -১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কে দেওয়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২৭ ডিসেম্বরের স্বাক্ষর করা চিঠি ফেসবুকে ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com