1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি নেতা ব্যারিস্টার আবিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :​
​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী।
​মনোনয়নপত্র সংগ্রহের সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ​মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে বলেন, “ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ সুনামগঞ্জ-৪ আসনে অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর পিতা এই আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একজন সৎ ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। আমরা আশা করি, দলের হাইকমান্ড মাঠ পর্যায়ের জনপ্রিয়তা এবং ত্যাগ বিবেচনা করে তাঁকে পুনরায় মূল্যায়ন করবেন এবং চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন।​এলাকার সাধারণ ভোটার ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যারিস্টার আবিদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই সক্রিয়তা সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন সকলের নজর দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে-দল শেষ পর্যন্ত এই আসনে কাকে ধানের শীষের কান্ডারি হিসেবে বেছে নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com