1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জ-৪: বিএনপি নেতা আবুল মনসুর শওকতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :​
​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদীয় আসনে বিএনপি নেতা আবুল মনসুর মোহাম্মদ শওকতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর দলীয় নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ​মনোনয়নপত্র সংগ্রহের সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা জানান, আবুল মনসুর মোহাম্মদ শওকত একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ এবং রাজপথের লড়াকু সৈনিক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দলের প্রয়োজনে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ​উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “দল থেকে যাদের প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। পরিস্থিতির প্রয়োজনে তালিকায় পরিবর্তন আসতে পারে। ​মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে বলেন: সুনামগঞ্জ-৪ আসনে আবুল মনসুর মোহাম্মদ শওকত অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক। আমরা আশা করি, দলের হাই কমান্ড মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও ত্যাগ বিবেচনা করে তাঁকে পুনরায় মূল্যায়ন করবেন এবং চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন। ​এলাকার সাধারণ ভোটার ও বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে শওকতের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, দলের চূড়ান্ত সিদ্ধান্তে সুনামগঞ্জ-৪ আসনের সমীকরণ কোন দিকে মোড় নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com