1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

জামালগঞ্জ ধানের শীষের পক্ষে পথসভায় গণজোয়ার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপি এক মঞ্চে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে জনগণেরই বিজয় হবে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বিপূল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের সবচেয়ে অবহেলিত। বিএনপি ক্ষমতায় গেলে তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশার সঙ্গে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। একইসঙ্গে জামালগঞ্জ-সাচনা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ হবে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নতুন শিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এই চার উপজেলার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে
ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসনে বাবলু, ইকবাল হাসান, নূরে ফরায়েজি, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক মুজাম্মেল হক স্বপন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com