একে মিলন সুনামগঞ্জ থেকে :
বদলিজনিত কারণে সুনামগঞ্জ সদর মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম-কে থানা পুলিশ ও ফোর্সের পক্ষ থেকে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর প্রায় ১২ মাসের কর্মকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অনুষ্ঠানে বক্তারা ভূয়সী প্রশংসা করেন। রবিবার (৭ ডিসেম্বর ) রাতে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বলেন, ওসি মো. আবুল কালাম তাঁর দায়িত্ব পালনের সময়কালে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশেষ করে, তাঁর নেতৃত্বে প্রায় ১২ মাস ধরে সদর মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদায়ী ওসি মো. আবুল কালাম তাঁর বক্তব্যে সুনামগঞ্জবাসীর ভালোবাসা ও থানার সকল সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন কর্মস্থলেও একইভাবে দেশ ও মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেল এএসপি চাতক চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, টি আই ইন্সপেক্টর (প্রশাসন) মো: হানিফ সহ থানার সকল পুলিশ সদস্য এবং ফোর্সগণ। নবাগত ওসি রতন শেখ বিদায়ী ওসির কাজের ধারা বজায় রেখে থানা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a Reply