1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

খালেদা জিয়ার আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া মাহফিল খাবার বিতরণ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

​একে মিলন সুনামগঞ্জ থেকে :
​সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এতিমখানায় খাবারও বিতরণ করা হয়েছে।
​মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ​সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ​এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তাঁর বক্তব্যে বেগম জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com