1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার পহেলা ডিসেম্বর বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, অনলাইন জুয়া মাদক, অপরাধ দমন, ধোপাজান বালু মহাল নদী পথে চাঁদাবাজি সহ উন্নয়নমূলক নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, সুনামগঞ্জ হাওর সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় মাদক ও চোরাচালানের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। তিনি মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের অভিযান চলবে। বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাবসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে মাদকচক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, শহরের যানজট নিরসন, দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে মনিটরিং ও রাত্রিকালীন টহল জোরদার করা হবে। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে।

সভায় সাংবাদিকরা জেলার মাদক পরিস্থিতি, সড়ক নিরাপত্তাহীনতা, ট্রাফিক সমস্যা, চোরাচালান, অনলাইন জুয়া মাদক অপরাধসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জেলা পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মতবিনিময় সভায় বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খুলিলুর রহমান, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহিদনুর, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাপস রজ্ঞন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জাকির হোসাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম প্রমুখ।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুলিশ–সাংবাদিক পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com