1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

নানা আয়োজনে সুনামগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
একজন হাত ধোয়া বীর হোন!’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিয়াম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানা আয়োজন।

আলোচনা সভা, র‌্যালি, হাত ধোয়া কর্মসূচিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থীসহ সব স্তরের মানুষ অংশ নেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটির আয়োজনে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও এনজিও প্রতিষ্ঠান।

বিয়াম উচ্চ বিদ্যালয় এর প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি অরুপ তালুকদার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার ইয়াকুব মিয়া, ষ্টোর ইনর্চাজ মোঃ কুতুব আলী, অফিস সহকারী জয়শ্রী রায় সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com