1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুলের নেতৃত্বে শোভাযাত্রা লিফলেট বিতরণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল থেকেই সুনামগঞ্জ সদর – বিশ্বম্ভরপুর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে পুরাতন বাসস্টেশনে জড়ো হতে থাকেন অসংখ্য নেতা-কর্মীরা। নুরুল ভাই স্লোগানে স্লোগানে মুখরিত হওয়ায় পুরাতন বাসস্টেশন এলাকায় হাজারো মানুষের ভিড়ে থমকে যায় যানবাহন চলাচল। সবার হাতেই ছিল কেবল বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের ছবি লাগানো ব্যানার ফেস্টুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের জন্য সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুলের শোডাউন ছিল এটি। শোডাউনে নারী কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মত। শেষে পুরাতন বাসস্টেশন থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক স্টেশনরোড, মধ্যবাজার, পশ্চিমবাজার, তেঘরিয়া হয়ে এই জনস্রোতে আবার পুরাতন বাসস্টেশনে আসে। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি,আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, নজরুল ইসলাম, ফারুক আহমদ লিলু, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, সোহেল আহমদ, মোর্শেদ আলম, তোফাজ্জল হোসেন, কালার চাঁন, সোহেল মিয়া প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com