1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ এর নেতৃত্বে সুনামগঞ্জ পৌর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় পৌর শহরের কাজির পয়েন্ট নিজ বাসভবন থেকে বিএনপির হাজারো নেতাকর্মী সাথে নিয়ে শহরের ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ি, উকিল পাড়ার সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ।

এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ এর পাশে থাকার কথা বলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক
অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মাকসুদুল হক জোহা, তৌহিদ আহমেদ চৌধুরী, সুজন মিয়া, রাসেল মাহমুদ, মোস্তাফিজুর রহমান, ওমর আলী,এমদাদ হোসেন,খসরু মিয়া প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com