1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :​
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ, পিপিএম।
​রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন। কেন্দ্র পরিদর্শনকালে ওসির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, বিট অফিসার এস আই মো. নুরুজ্জামান, সহকারী বিট অফিসার এ এস আই খাদিমুল ইসলাম প্রমুখ। তারা কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন​,”আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নির্বাচনী মাঠ শান্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিট অফিসারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের ভয়হীনভাবে কেন্দ্রে আসার জন্য আশ্বস্ত করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com