1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে ‎সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে বিচারের দাবী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

‎ একে মিলন সুনামগঞ্জ থেকে   :
‎সুনামগঞ্জের ইকবাল নগরের বাসিন্দা কুয়েত প্রবাসী মহিলাকে জায়গার জন্য সৎ ছেলে কর্তৃক  প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে সৎ মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেল ৩ টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মহিলা ছাফা মোহাম্মদ তিনি সাংবাদিকদের বলেন।
‎তিনি একজন কুয়েত প্রবাসী মহিলা । তিনি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে বাংলাদেশে আসেন। দেশে আসার পর সুনামগঞ্জ পৌরসভার ০৯ নং  ওয়ার্ডের অন্তর্গত ইকবালনগর সংলঘ্ন বার্ড চক্ষু হাসপাতালের দক্ষিন পার্শ্বে ছাফা মোহাম্মদের নামীয় জমিতে থাকা বসতভিটাটি মেরামতের চেষ্ঠা করলে ছাফা মোহাম্মদের  স্বামী মোঃ সুহেল আহমদ ও তার ১ম স্ত্রীর সন্তান মোঃ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে প্রবাসী মহিলাকে  বাঁধা দেয় এবং তাকে প্রাণে হত্যার হুমকি প্রধান করে। ভূক্তভোগী মহিলা ছাফা বলেন

‎আমি গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে  আমার নামীয় জমিতে বসতবাড়ি মেরামতের কাজ দেখাশুনা করতে গেলে আমার স্বামী ও সৎ ছেলে মিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমাকে একটি সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫/৬ ঘন্টা আমার উপর  শারীরিক ও মানসিক নির্যাতন  চালায়।  এলোপাতারি  কিল, ঘুষি ও লাটিপেটা করে আমাকে মারাত্মকভাবে নীলাফুলা জখম করে। এ ঘটনায় কোন মামলা-মোকদ্দমা করিলে আমাকে প্রানে মারার হুমকি প্রদান করে। পরবর্তীতে তাদের বসতঘর থেকে আমার ভাইয়ের ছেলে তছকির আলী আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

‎তারপর আমি আমার স্বামী ও সৎ ছেলের হাত থেকে প্রানে বাচঁতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করি। এরপর আরও ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাননাশের হুমকি প্রদানসহ আমার নামীয় জমি তাদের নামে দলিল করে দেয়ার কথা বলে। তাদের অত্যাচার ও হুমকি-দামকির কারনে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।
‎এছাড়াও আপনাদের আরো জানাতে চাই যে, আমার নামীয় ৯৫ শতক জায়গার মধ্যে ৩০ শতক জমি আমার সৎ ছেলেকে দিয়ে দেই। তারপরও সে নানা কৌশলে আরো ৩০ শতক জমি হাতিয়ে নিতে চায়।  আমি তাকে জমি না দেয়ায় সে প্রতিনিয়িত আমাকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমার জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং আপনাদের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এসম সংবাদ সম্মেলনে ছাফা মোহাম্মদের পক্ষে আরও লিখিত বক্তব্য পাঠ করেন ছাফা মোহাম্মদের ভাইয়ের মেয়ে রুনা বেগম। সংবাদ সম্মেলনে প্রিন্টও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com