1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে শওকতের সমর্থনে সমাবেশ ও লিফলেট বিতরণ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকতের সমর্থনে সমাবেশ ও লিফলেট বিতরণ ও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলা গৌরারং ইউনিয়নে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশ
ও লিফলেট অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় বিএনপি নেতা মঈনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওগত। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, মো: জুলফিকার আলম, ময়না মিয়া ,জুনায়েদ আহমেদ, ফারুক আহমেদ, মছরো মিয়া, একে সুমন, সালেহ আহমদ, মিনারুল মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

 

আবুল মুনসুর শওকত বলেন, “গত ১৬ বছর ধরে একটি জালিম সরকারের অধীনে দেশের মানুষ চরমভাবে নিষ্পেষিত হয়েছে। ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার মামলা-হামলায় জর্জরিত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমিও ব্যক্তিগতভাবে বহু মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, কিন্তু দল ও জনগণের জন্য আমার সংগ্রাম থেমে থাকেনি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, কারণ আমরা বিশ্বাস করি – এই ৩১ দফাই দেশকে এগিয়ে নিতে পারে।”

এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত মনোভাব লক্ষ্য করা গেছে। সমাবেশ ঘিরে এলাকায় সাধারণ মানুষের মাঝেও আলোচনার সৃষ্টি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com