1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকতের সমর্থনে দুইটি ইউনিয়নে উঠান বৈঠক

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকতের সমর্থনে দুইটি ইউনিয়নে উঠান বৈঠক

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকতের সমর্থনে বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ ইউনিয়ন ও সদর উপজেলা লক্ষণ শ্রী ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রথম উঠান বৈঠকে বিএনপি নেতা তারা মিয়া এবং সঞ্চালনা করেন যুবদল নেতা জাকির হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল মুনসুর মোহাম্মদ শওকত । অনুষ্ঠানে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, সদর উপজেলা বিএনপি নেতা মঈনুল হক, ডাক্তার ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে রাত ১০ টায় সদর উপজেলা লক্ষণ শ্রী ইউনিয়নে উঠান বৈঠক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে শওকত তার বক্তব্যে বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের অধিকার পুনরুদ্ধার এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের কঠিন সময় থেকে মাঠে কাজ করে আসছি এবং আশা করি সুনামগঞ্জ-৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হবে। ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com