1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
​আহত: বাসের চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​ সংঘর্ষের ফলে এনা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com