1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে পুলিশের ভোটকেন্দ্র পরিদর্শন: বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

একে মিলন সুনামগঞ্জ থেকে :
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার রাঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম)।
​পরিদর্শনকালে ওসি রতন শেখ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ কক্ষের অবস্থান এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। ​ওসি রতন শেখ দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, “নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, পেশিশক্তির ব্যবহার বা ভোটদানে বাধা সৃষ্টির অপচেষ্টা করা হলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
​নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক সক্রিয় থাকবে বলেও তিনি জানান। পরিদর্শনকালে ওসির সাথে ছিলেন থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, রাঙ্গারচর ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই মো. জুলহাসসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com