1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী তিমন চৌধুরী”র মোটর শোভাযাত্রা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী শওগাত উসমানী তিমন চৌধুরী নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
’বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের মল্লিক পুর এলাকা থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদ, মোশাররফ হোসেন শান্ত, শ্রমিক নেতা মোজাহিদ আলী,  সংগঠনের সদর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

শোভাযাত্রা চলাকালে গণঅধিকার পরিষদের প্রার্থী তিমন চৌধুরী বলেন, ‘গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়-সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সুনামগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com