1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

সাবেক মন্ত্রীওবিশিষ্ট রাজনীতিবীদ সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সত্তরের প্রাদেশিক পরিষদের কনিষ্ঠতম সদস্য এবং স্বাধীন দেশের প্রথম সংসদের সদস্য, সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩টায় সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তাঁর ধ্যান, জ্ঞান ও সাধনায় ছিল দেশের মানুষের কল্যাণ সাধন। তিনি আজীবন শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।

সংগঠনের আহব্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক তাপস সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খাঁন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তার খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক যুগ্ম সাধারন সঞ্জয় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুধীর দাস, অধ্যাপক প্রাণকান্ত দাস, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর তাতীলীগের আহবায়ক নোমান আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, সাধারন সম্পাদক মিফতাহউল হোসেন লিমন, দিরাই ছাত্রকল্যাণের উপদেষ্টা সৈয়দ আহমদ দুলাল, আবু ছালিম, নুর হোসেন চৌধুরী, আবুল হাসান পাবেল, রুবায়েল আহমদ শাকিল, সুব্রত হাজরা শচীন, ইমন চৌধুরী, দীপক অধিকারী, রুবায়েল আহমদ শাকিল, সুরঞ্জিত তালুকদার, মেনন আহমদ, হাবিবুর রহমান, সুমন বাপ্পী, জন কান্তি দাস, সাঞ্জব আলী,ইমরুল হাসান সজল, রবিউল হাসান, তোফায়েল আহমদ, অপু তালুকদার, রুকনুজ্জামান রুকন, এনামুল হক, রিপন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com