1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

মুক্তি পেল “প্রেম পাগলের ভালোবাসা’ আলোচিত শিল্পী নয়ন দয়া

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে

মারুফ সরকার : বিনোদন :: মেলার গানে আলোচিত নবাগত কন্ঠশিল্পী নয়ন দয়ার ‘প্রেম পাগলের ভালোবাসা’ মিউজিক গান মুক্তি পেয়েছে। সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে সোমবার মুক্তি পেল গানটি। লিখেছেন কবি ও সাহিত্যিক রুদ্র আমিন, সুর দিয়েছেন সংগীতশিল্পী মম রহমান। স্টুডিও ভিডিও গানটির সম্পাদনা করেছেন এস আর শাহিন।

এরআগে রাজধানীর মগবাজারে মম মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড হয়। ‘সিনথিয়ার প্রেম’ নামের এ্যালবামের প্রথম গান ‘প্রেম পাগলের ভালোবাসা’। বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গানটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন সাহিত্যিক রুদ্র আমিন। ভালোবাসা দিবসের তিনদিনের মাথায় গানটি মুক্তি পাওয়া প্রসঙ্গে নবাগত কন্ঠশিল্পী নয়ন দয়া খ্যাত সংবাদকর্মী নজরুল ইসলাম বলেন, ভালোবাসা দিবসে অনেক গানের ভিড়ে আমার গানটি মুক্তি দিতে চাইনি বলেই বিলম্ব হয়েছে। ভক্তরা আমাকে ভালোবাসে তাই অপেক্ষার সুমিষ্ট ফল উপহার দিলাম, আরও দিবো।

নয়ন দয়া বলেন, প্রথম বারেরমতো সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে কাজ করছি। প্রেম নিয়ে আমার এ্যালবাম। ভালোবাসা তো প্রতিদিনের জন্যই। বছরের প্রত্যেকটা দিনই তো নতুন প্রেম জুটি হচ্ছে। আমি মনে করি, প্রতিদিনই ভালোবাসা দিবস। এই লাইনটাও আমার গানের মাঝে পাবেন। পেশার ফাঁকে গান নিয়ে সক্রিয় আছি। নিয়মিত কনসার্টেও আমন্ত্রণ পাচ্ছি। ছোট বেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান করছি। ভালোবাসার মাঝেই তো আছি। ‘প্রেম পাগলের ভালোবাসা’ গানটি তরুণ তরুণীদের কাছে ব্যাপক গ্রহনযোগ্যতা পাবে বলে আমি প্রত্যাশা করছি। মম রহমানের সুরে ‘সিনথিয়ার প্রেম’ এ্যালবামের সবকটি গান করব।

সাদিয়া ভিসিডি সেন্টারের কর্ণধার হযরত আলী বলেন, নবাগত কন্ঠশিল্পী নয়ন দয়া খ্যাত নজরুল ইসলাম একজন সংবাদকর্মী। তাঁর কন্ঠে সবাই মুগ্ধ হবেন আশা রাখি। সম্প্রতি মেলার গানে যেমন আলোড়ন হয়েছিল, তারচেয়ে বেশী গ্রহনযোগ্যতা পাবে ‘প্রেম পাগলের ভালোবাসা’। ‘সাবধান হও নারী’ শিরোনামে নারী জাগরণের গানও করেছেন নয়ন দয়া। গানটি লিখেছেন চলচ্চিত্র পরিচালক এম সাখাওয়াৎ হোসেন। তিনি জয় নগরের জমিদার ও আসমানী ছিনেমার পরিচালক। সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে যুক্ত করা প্রসঙ্গে হযরত আলী বলেন, নয়ন দয়ার কন্ঠই সাদিয়া ভিসিডি সেন্টারে জায়গা করে নিয়েছে। ‘সিনথিয়ার প্রেম’ এ্যালবামের সবকটি গান আলোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com