একে মিলন সুনামগঞ্জ থেকে :
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ।
শুক্রবার (২৮নভেম্বর) বিকেলে কাজির পয়েন্টস্থ সাবেক হুইপ মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বাস ভবনে ব্যারিস্টার আবিদ এর আয়োজনে বিশেষ দোয়ার ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামিম, অ্যাডভোকেট মকসুদুল হক জোহা, অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ,জিয়া উদ্দিন,মো আমিরুল ইসলাম, কাইউম, উজ্জ্বল, ফিরোজ মিয়া, রাসেল মাহমুদ,শুভ মিয়া, নুরুল গণি প্রমুখ। এছাড়াও
জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষের উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়ার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অ্যাডভোকেট আনিসুজ্জামান বলেন”দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী।আমাদের নেত্রী কারো সাথে আপোষ করেন নাই,তাই তিনি আপোষহীন নেত্রী উপাধি পেয়েছে।আজ আমাদের নেত্রী খুবই অসুস্থ, আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সে যেন সুস্থ হয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে আবারো প্রধানমন্ত্রী হয়ে এ দেশ পরিচালনা করতে পারে”।
Leave a Reply