1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

বিদায় সংবর্ধনা: সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালামের বিদায়, বক্তাদের প্রশংসা

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

​একে মিলন সুনামগঞ্জ থেকে :
বদলিজনিত কারণে সুনামগঞ্জ সদর মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম-কে থানা পুলিশ ও ফোর্সের পক্ষ থেকে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর প্রায় ১২ মাসের কর্মকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অনুষ্ঠানে বক্তারা ভূয়সী প্রশংসা করেন। রবিবার (৭ ডিসেম্বর ) রাতে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা বলেন, ওসি মো. আবুল কালাম তাঁর দায়িত্ব পালনের সময়কালে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশেষ করে, তাঁর নেতৃত্বে প্রায় ১২ মাস ধরে সদর মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ​বিদায়ী ওসি মো. আবুল কালাম তাঁর বক্তব্যে সুনামগঞ্জবাসীর ভালোবাসা ও থানার সকল সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন কর্মস্থলেও একইভাবে দেশ ও মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেল এএসপি চাতক চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, টি আই ইন্সপেক্টর (প্রশাসন) মো: হানিফ সহ থানার সকল পুলিশ সদস্য এবং ফোর্সগণ। ​নবাগত ওসি রতন শেখ বিদায়ী ওসির কাজের ধারা বজায় রেখে থানা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com