একে মিলন সুনামগঞ্জ থেকে :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক-এর নির্বাচনী পথসভায় সাধারণ মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পথসভাটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপি”র মনোনীত প্রার্থী, আনিসুল হক, যিনি নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পথসভাটির সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল রহমান।
পথসভায় আনিসুল হক এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের প্রতি ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জয়ী করার আহ্বান জানান। নেতাকর্মীরা জানান, তাঁর আগমন উপলক্ষে নেতা-কর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা এই আসনে বিএনপির পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দিচ্ছে। এ সময় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দি, জামালগঞ্জ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান প্রমুখ। পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply