1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

নিউ টাইমস২৪.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের জন্ম দিন পালিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্টাল ‘নিউটাইমস ২৪.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও সদর উপজেলা যুব লীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের ৩২তম জন্ম দিন পালিত হয়েছে। রবিবার সন্ধায় পৌর বিপনীস্থ নিউটাইম্স বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ও নিউটাইমস ২৪ কম এর সম্পাদক মন্ডলীর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ সরকার, বিশেষ অতিথি ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক, বাংলাদেশ এডিটর্স ফোরামের নির্বাহী সদস্য ও এসএ টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি মো: মাহতাব উদ্দিন তালুকদার, ‘নিউটাইমস ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক, জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমদ প্রমুখ। আনন্দটিভি’র জেলা প্রতিনিধি মো: এমরান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বর্তমান সময়.কম এর সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি মাসুক আহমদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিংকন আহমেদ, সহ-সভাপতি আবু সাঈদ আপন, কাউসার আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক রাহাত আহমেদ, ত্রাণ সম্পাদক জাকারিয়া তালূকদার, ছাত্রলীগ নেতা সাগর মিয়া, জুয়েল আহমেদ, শাকিল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মুখলেছুর রহমান, সদর যুব শ্রমিকলীগের সভাপতি তৈয়বুর রহমান রাজ, নিউটাইমস ২৪.কম এর স্টাফ রিপোর্টার আলী হোসেন, বার্তা সম্পাদক মিজানুর রহমান রুমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এহসান আহমেদ উজ্জ্বল উদীয়মান যুব রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তাঁর কাজে ও কর্মে অন্যরা অনুপ্রানিত হয়ে উঠবে। গণমাধ্যমের প্রতি রয়েছে তার অঘাত ভালবাসা ও সহযোগিতার মানসিকতা। রাজনীতি আর সাংবাদিকতা একটি আরেকটির পরিপূরক। এ সময় উজ্জ্বল বলেন, নিউটাইমস পরিবার আমাকে এই অনুষ্ঠান করে কৃর্তাথ করেছেন। তাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। সুনামগঞ্জের সাংবাদিকরা আমাকে অনেক ভালবাসেন। আমিও তাদের সহযোগিতা করতে চাই। পরিশেষে সবাইকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com