একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী
আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে গণমানুষের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির তাহিরপুরে গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া বলেন, প্রতিদিন সন্ধ্যায় উপজেলার অন্তত বিশটি বাজারে জনতা তাদের প্রিয় প্রতীক ধানের শীষ আর প্রিয় নেতা আনিসুল হকের সমর্থনে মিছিল দিচ্ছেন। অনেকেই সারাদিন কাজ শেষে রাতে এসব মিছিলে অংশ নিচ্ছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন বলেন, বিএনপি ও ধানের শীষ মানুষের আবেগ আর ভালোবাসার জায়গা। তেমনিভাবে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী দলের ত্যাগী ও জননন্দিত নেতা। মানুষ মুখিয়ে আছে ভোটের জন্য। ভোটে ধানের শীষ বিপুল ব্যবধানে জয়ী হবে।
শনির হাওরপাড়ের বাসিন্দা বাচ্ছু মিয়া বলেন, সারাদিন হাওরে কাজ শেষে রাতে ধানের শীষ ও আনিসুল হকের পক্ষে মিছিল দেই। তিনি বলেন, কোনদিন ভোট অইত আর আনিসুলরে ধানও ভোট দিতাম এই অপেক্ষায় আছি।
মিছিলে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে তৃনমুল নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ধানের শীষ
প্রতীক স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো
বাদাঘাট ইউনিয়ন।
Leave a Reply