একে মিলন সুনামগঞ্জ থেকে :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের ফল ব্যবসায়ীরা।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে শতাধিক ফল ব্যবসায়ী এই সমর্থন ও অভিনন্দন জানান। ফল ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেন সামছুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল মোতালিব ছেইচা, শাহজাহান মিয়া, জাকির হোসেন, ওহিনুর আহমদ, মো: মনতাজ আলী, বেল্লাল হোসেনসহ আরও অনেকে।ব্যবসায়ীরা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে তাদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনে তার সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে নুরুল ইসলাম নুরুল নির্বাচিত হয়ে তাদের ব্যবসা ও এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নুরুল বলেন, ফল ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply