1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে প্রশাসক হিসেবে আলোচনায় রাজপথের ত্যাগী নেতা রেজাউল হক দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সুনামগঞ্জে বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কৃত সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৮ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ৪টি নৌকা জব্দ, আটক ৪ সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন সুমী দাশের রহস্যজনক মৃত্যু: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১৫ অফিস ভাঙচুর সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ সুনামগঞ্জে গৃহবধূর মৃত্যু: স্বামীকে রিমান্ডে চাইল পুলিশ শ্বশুর-শাশুড়ি পলাতক

আনিসুলের সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখরিত জামালগঞ্জ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে জামালগঞ্জ। রোববার বাদ আছর উপজেলার সাচনাবাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিল সাচনাবাজারে আসেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহানের নেতৃত্বে গনমিছিলটি সাচনাবাজার প্রদক্ষিণ করে। এ সময় কয়েক হাজার কৃষক, শ্রমিক, জনতা নেচেগেয়ে ধানের শীষের শ্লোগান তুলেন। শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

মিছিল শেষে পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান বলেন, সুনামগঞ্জ- ১ আসনে ৬ জন মনোনয়নের জন্য লড়াই করেছেন। সবাই দলের যোগ্য প্রার্থী। ৬ জন থেকে দল যাচাই বাছাই করে আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। এখন দায়িত্ব হচ্ছে সবাই মিলে ধানের শীষের প্রার্থী আনিসুল হককে সাহায্য করা। যারা মনোনয়ন পাননি অবশ্যই দল তাদের মূল্যায়ন করবে। আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করি।

এ সময় আরো বক্তব্য রাখেন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com